1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেলিগ্রামে সক্রিয় আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

টেলিগ্রামে সক্রিয় আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২২১ বার

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পরপরই তার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তবে নিষিদ্ধ হওয়ার পরও দলটি ভার্চ্যুয়াল মাধ্যমে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এর।

নিউজ১৮-কে দেওয়া তথ্যে আওয়ামী লীগের ভেতরের একাধিক সূত্র জানিয়েছে, দলটি বর্তমানে চরম আর্থিক সংকট, নেতৃত্বে বিভক্তি ও নজরদারির চাপের মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কার্যক্রমের কেন্দ্র হয়ে উঠেছে এনক্রিপটেড মেসেজিং অ্যাপ টেলিগ্রাম।

প্রতিদিন রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ভার্চ্যুয়াল বৈঠক। এসব বৈঠকে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সাবেক ও বর্তমান সংসদ সদস্য, জেলা-উপজেলা পর্যায়ের নেতারাও যুক্ত হন। কোনো কোনো টেলিগ্রাম গ্রুপে সদস্যসংখ্যা ২০ থেকে ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

সূত্রের দাবি, এসব বৈঠকে শেখ হাসিনাও মাঝে মাঝে ভার্চ্যুয়ালি অংশ নেন। তবে সবচেয়ে বিতর্কিত বিষয় হচ্ছে, তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেতে অর্থ লেনদেন হয় বলে অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net