1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সমাজ বদলে ইসলামি ও দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে চায় জামায়াত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমাজ বদলে ইসলামি ও দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৯০ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজ পরিবর্তনে ইসলামি ও দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিতে চায় জামায়াতে ইসলামী। তিনি বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং মানবতার বিজয়ের লক্ষ্যে এ পথচলা।

শুক্রবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিক বলেন, ‘আল্লাহ এই দেশে বিপুল সম্পদ দিয়েছেন। কিন্তু চুরি, চাঁদাবাজি আর দুর্নীতির কারণে দেশ পিছিয়ে আছে। যদি সত্যিকার সৎ মানুষ সংসদে যেতে পারত, তাহলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।’

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন পরিচালনা করেন সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এতে কেন্দ্রীয় ও মহানগর জামায়াত নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net