1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকার আমাকে যেতে বললে চলে যাব, পদত্যাগ ইস্যুতে শিক্ষা উপদেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সরকার আমাকে যেতে বললে চলে যাব, পদত্যাগ ইস্যুতে শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার নিজে থেকে করার (পদত্যাগ) কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন, এরপর দেখলাম শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন কী করবেন? এ প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সেটি সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি।

আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেটি…। শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটি উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত।

সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটির উত্তর আমি দিতে পারব না।

আপনি কি পদত্যাগ করবেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে চৌধুরী রফিকুল আবরার বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই।

কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনার পরম্পরায় আমি আপনাদের জানালাম। আপনারা সেটি বিবেচনা করবেন, সেটি ঠিক কী বেঠিক। আমারতো নিয়োগপত্রও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net