ঢাকা   ০৮:১৭:৪৭ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা 

ডাকসুতে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪২৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। মনোনয়ন প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আজ থেকে শুরু হবে এই বহু কাক্সিক্ষত নির্বাচনী উৎসব, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন বিরাজ করছে টানটান উত্তেজনা ও উৎসবের আমেজ।

গতকাল সোমবার ছিল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশন আগামীকাল (২৬ আগস্ট) বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। এর পরপরই প্রার্থীরা স্ব স্ব প্যানেল ও ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ভোট চাইতে পারবেন। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কেন্দ্রীয় ও হল সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি