1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‎নাঙ্গলকোট পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

‎নাঙ্গলকোট পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১৩ বার

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন গ্রাম প্রতিনিধি সমাবেশশুক্রবার সকালে অধ্যাপক মাওলানা মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া মডেল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সভাপতি মুফতি আহমদ উল্লাহ নোমান আনোয়ারীর সভাপতিত্বে গ্রাম প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা ১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সেক্রেটারি মুফতি মাওলানা আবু নছর ছালেহ এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইউছুপ আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন কোষাধক্ষ্য খন্দকার আলমগীর হোসেন।

‎গ্রাম প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সহ সভাপতি মাস্টার ফজলুল হক, সহ সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, ওলামা ও পেশাজীবি বিভাগ সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, তালিমুল কোরআন বিভাগ সভাপতি হাফেজ জিয়াউল হক জিয়া, পেরিয়া ইউনিয়ন জামায়াত সাবেক সেক্রেটারি নাছির উদ্দীন মিয়াজী, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি কবি আফজাল হোসাইন মিয়াজী, শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক শাহজাহান গাজী, প্রচার মিডিয়া বিভাগ সভাপতি শাহ আলম মুন্সি, যুব বিভাগ সহ সভাপতি হারুনর রশীদ, জামায়াত নেতা প্রভাষক মাওলানা জোনায়েদ আহমদ বোগদাদি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net