1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুনর্নিরীক্ষণের কুমিল্লা শিক্ষাবোর্ডে ৮৪৪ জনের ফল পরিবর্তন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

পুনর্নিরীক্ষণের কুমিল্লা শিক্ষাবোর্ডে ৮৪৪ জনের ফল পরিবর্তন

আবু সুফিয়ান
  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৫২ বার

কুমিল্লা প্রতিনিধি :

এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ রোববার সকাল ১০টায় প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে এতে ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৯০ জন। জিপিএ ৫ বেড়েছে ৬৭টি। আগে জিপিএ ৫ পাওয়াদের বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে ৯১ জনের। ফেল করা ৫৭ জনের ফেলই রয়ে গেছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, ১০ জুলাই কুমিল্লা শিক্ষাবোর্ডসহ সব বোর্ডেও এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর ১১ জুলাই থেকে পুনর্নিরীক্ষণ শুরু হয়েছে। অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছেন ৩৫ হাজার ৫৩১জন। প্রতি পত্রের ফি ছিল ১৫০ টাকা করে। প্রতি বিষয় ফি ১৫০ টাকা। মোট ৭৫ হাজার ৮৭৭ টি পাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

এ বছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা দেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০। এখন পুনর্নিরীক্ষণে পাসের হার বেড়েছে। জিপিএ ৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। এখন বেড়েছে আরও ৬৭ টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net