1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরিশালের মুলাদীতে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বরিশালের মুলাদীতে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪১১ বার

আজ বেলা ১০ ঘটিকায় মুলাদী উপজেলাধীন নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে নদীর পাড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয় ।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত হওয়া ঘোষেরচর দাখিল মাদ্রাসাটি নাজিরপুরের পুরাতন প্রতিষ্ঠানের একটি। নদী ভাঙনের ফলে মাদ্রাসাটি নদী থেকে মাত্র ৫ গজ দুরে। দীর্ঘ প্রায় ৬৫ বছরে এই প্রতিষ্ঠান আলোকিত করেছে নদী বেষ্টিত এই অঞ্চলকে। এই মাদ্রাসাটি নাজিরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র। দুয়েকবার সামান্য কিছু জিও ব্যাগ দেয়া হলেও তার কোন আশানুরুপ ফলাফল আসেনি বলে দাবী এলাকাবাসীর।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘জয়ন্তী নদী ভাঙনের কারণে হাজার হাজার একর ফসলি জমি ও শত শত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙন খুব তীব্র আকার ধারণ করেছে। এ কারণে পুরো এলাকা হুমকির মুখে রয়েছে। নদী আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে। সরকার দ্রুত উদ্যোগ নিয়ে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে আমাদের সবকিছুই নদীতে বিলীন হয়ে যাবে ও আমরা নিঃস্ব হয়ে যাব।’ ধ্বংষ হয়ে যাবে মাদ্রাসাটি। যেখানে আমাদের সন্তানেরা পড়াশুনা করছে। দ্রুত ভাঙন রোধে জিও টিউব ব্যাগ ও পাথর ফেলে ভাঙন রোধের পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নদীশাসন প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net