1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি বিজয়ী হলে ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় সরকার হবে : নজরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বিএনপি বিজয়ী হলে ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় সরকার হবে : নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হলে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে নিয়ে একটি জাতীয় বা ঐকমত্যের সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ওপর জোর দেন।

শনিবার রাজধানীর এফডিসিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে একটি ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি’র এই নেতা বলেন, গত ১৬ বছরের অব্যাহত প্রচেষ্টার ফলেই সংঘটিত হয়েছে জুলাই অভ্যুত্থান। আমরা বার বার লড়াই করে বিজয়ী হলেও সেই বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে।

‘চব্বিশের গণঅভ্যুত্থানের বীর সেনানীদের সবাইকে আমাদের ধারণ করতে হবে। এরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘দুর্নীতি-অনাচার থেকে যদি আমরা জাতিকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রয়োজন- যে ঐক্য জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবে।’

নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচিত হলে, আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন- স্বৈরাচারবিরোধী, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যারা ছিলেন, তাদের সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার বা ঐক্যমতের সরকার গঠন করা হবে। পতিত আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।

‘বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল নয়। সবাই গণতান্ত্রিক দল। কাজেই নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রস্তুতি ও জনগণের আকাঙ্ক্ষা সবই নির্বাচনের পক্ষে আছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই,’ বলেন এই প্রবীণ রাজনীতিক।

‘ডিবেট ফর ডেমোক্রেসি’ নামের একটি বিতার্কিক সংগঠন এই ছায়া সংসদের আয়োজন করে। এতে তেজগাঁও কলেজকে পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net