1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে দুর্গম অন্তুপাড়া স্কুল শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প

রামগড়ে দুর্গম অন্তুপাড়া স্কুল শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২২১ বার

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সীমান্তবর্তী দুর্গম অন্তুপাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বিজিবির রামগড় জোন।

বৃহস্পতিবার সকালে অন্তুপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৬৮ জন শিক্ষার্থীর মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে এসব উপকরণ ও ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

তিনি শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় হেডম্যান কারবারী ও এলাকাবাসীর খোঁজ খবর নেন এবং স্কুলের সামগ্রিক বিষয়ে উন্নয়নে বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে।

বিজিবির জোন কমান্ডারকে দূর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পেয়ে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতায় বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল পরিচালনা কমিটি। তারা মনে করেন, বিজিবির এমন শিক্ষা বান্ধব উদ্যোগ দুর্গম এলাকার শিক্ষার্থীদের লেখা-পড়ার মানোন্নয়নে কার্যকরী ভুমিকা রাখবে।

এসময় রামগড় জোন উপ অধিনায়ক মেজর নুর আহমদ সহ পদস্থ বিজিবি কর্মকর্তা, স্থানীয় কার্বারী, গন্যমাণ্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net