ঢাকা   ০৯:৩৪:৫৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সম্পূর্ণ নতুন আঙ্গিকে ইসলামিক ও আধুনিকতার ছোঁয়ায় ইংলিশ ও বাংলা ভার্সনে ব্যতিক্রমী আল-ফালাহ এস আলী মডেল মাদ্রাসার যাত্রা শুরু 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৩২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অদ‍্য ২৯ শে আগষ্ট ২০২৫ ইং শুক্রবার , নব গঠিত আল ফালাহ এস আলী মডেল মাদ্রাসা, ধনিজকরা, চৌদ্দগ্রাম, কুমিল্লার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সহকারী অধ‍্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। একটি ব‍্যাতিক্রমধর্মী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার নিমিত্তে অত‍্যন্ত মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ আলেমে দ্বীন জনাব মাওলানা কাবুল ইসলাম মাহফুজকে ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ( যিনি একাধারে কামিল হাদিস, ফিকহ,তাফসীর বিভাগে ঢাকা তামিরুল মিল্লাতের কামিল মাদ্রাসা থেকে আকর্ষনীয় রেজাল্টে উত্তীর্ণ হয়েছেন। তাছাড়া তিনি কওমী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেছেন। সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এ অনার্স সহ এম এ পাশ করেছেন। এছাড়াও তিনি হাফেজে কোরআন)সহকারী অধ‍্যক্ষ হিসাবে যাঁকে নিয়োগ দেয়া হয়েছে তিনি হচ্ছেন মাওলানা মোঃ জামাল উদ্দিন । তিনিও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পাশ এবং বি এ অনার্সসহ এম এ ডিগ্রিধারী। নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তাঁদের মেধা যোগ‍্যতা খাটিয়ে নব গঠিত দ্বীনী প্রতিষ্ঠানটিকে দেশের শ্রেষ্ঠ বিদ‍্যাপীট হিসাবে গড়ে তুলবেন এ প্রত‍্যাশা মাদ্রাসাটির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সহ পরিচালক মন্ডলীর।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জনাব এইচ এন এম শফিকুর রহমান, পরিচালনা কমিটির সদস‍্যদের মাঝে উপস্থিত ছিলেন যথাক্রমে গাছবাডীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা আবুল কাশেম মোঃ নূরউদ্দিন , জনাব আলহাজ্জ শেখ আহম্মেদ, জনাব আশ্রাফুল ইসলাম ইমরান,বিশিষ্ঠ ব‍্যাবসায়ী জনাব মোঃ মনির হোসেন, জনাব মাওলানা আব্দুল জলিল মাদানী বিশিষ্ঠ ব‍্যাংকার জনাব মেঃ আবুল হাশেম,জনাব ফখরুল ইসলাম মজুঃ ইসলামী সমাজকল‍্যনা পরিষদের সভাপতি জনাব মাওলানা মিজানুর রহমান, সহ সভাপতি জনাব মাও আবু নাসের, সহ সভাপতি অধ‍্যক্ষ ওমর ফারুক, সেক্রেটারী জনাব মোঃ মোদাচ্ছের আলম, জনাব মাষ্টার নুরে আলম , নুরুল ইসলাম দুলাল, বেলাল হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি