1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলে নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলে নিহত

তন্ময় আলমগীর
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাকের ছোট ছেলে শাহেদুল ইসলাম অনিক (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনিকের বন্ধু আবু সাঈদ (২৩)।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের জাফরাবাদ বাগানবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হয় দুই বন্ধু। আহত আবু সাঈদ কিশোরগঞ্জ জেলা শহরের উকিল পাড়া এলাকার টিটু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা নিহত অনিকের বাবা আমিনুল ইসলাম আশফাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল সন্ধ্যায় অনিক তার বন্ধুদের নিয়ে করিমগঞ্জে তাদের আরেক বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে অনিক তার বন্ধু আবু সাঈদের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। পথে জাফরাবাদ বাগানবাড়ীর এলাকায় অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা। এতে  মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয় মোটরসাইকেল আরোহী দুজন।’

আমিনুল ইসলাম আশফাক আরও বলেন, ‘স্থানীয়রা আহত দুজনকে দ্রুত কিশোরগঞ্জ জেলা শহরের পপুলার হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অনিক ও আবু সাঈদকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টায় দিকে মারা যায় অনিক। আবু সাঈদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বুকের পাঁজর ও কোমড়ের হাড় ভেঙে গেছে। আজ দুপুর ১২টার দিকে অনিকের মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জের বাড়িতে আনা হয়েছে।’

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net