1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

ঈদগাঁওয়ে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

‎কক্সবাজারের ঈদগাঁওয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

 

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গরু বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

 

‎নিহত শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার (১৮)। তিনি ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী। সামিয়া পোকখালী ইউনিয়নের নাইক্ষংদিয়া এলাকার সৌদি প্রবাসী সোলতান আহমদের কন্যা।

 

‎স্থানীয় ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন জানান, বিকেলে স্কুল ও কোচিং শেষ করে সামিয়া বাসায় ফেরে। পরে সন্ধ্যায় তার মা ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে শয়নকক্ষে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

 

‎খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন  শেষে লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net