ঢাকা   ০৩:০৫:৩৬ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে ইয়াবা সহ মাদক কারবারি বুস্টার সোলেমান আটক

মুহা. ফখরুদ্দীন ইমন
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৬০ পিস ইয়াবা সহ মো: সোলেমান হোসেন প্রকাশ বুস্টার সোলেমান (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শুক্রবার রাত অনুমান এগারোটায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর দক্ষিণপাড়া এলাকার জোড় পুকুরপাড় থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয়। আটককৃত সোলেমান একই ইউনিয়নের নোয়াপুর গ্রামের রব্বান আলীর ছেলে। শনিবার (০৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: গুলজার আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি’র সদস্যরা শুক্রবার রাতে ছুপুয়া-নোয়াপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা সহ এলাকার চিহিৃত মাদক কারবারি সোলেমান প্রকাশ বুস্টার সোলেমানকে আটক করে। শনিবার সকালে তাকে থানায় সোপর্দ করা হলে আটককৃত ব্যক্তি সহ পলাতক আরও দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি