ঢাকা   ০৯:৩৯:১১ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন: পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি

মাগুরায় বিনা,র  মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৭১৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-২১ এর সাথে জিএস ধান ও বিনাধান-১৯ প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে  মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্র মাগুরার আয়োজনে বুধবার বিকালে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের রুপদাহ গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন  বিনা ময়মনসিংহর মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পিএসও এবং বিনা ময়মনসিংহ প্রকল্প পরিচালক ড,মোঃ মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহ পিএসও এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, মাগুরা বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. সুশান চৌহান, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তোজাম্মেল হক সহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা।

বিনা উপ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রোকাইয়া সুলতানার সঞ্চালনায় ও মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনা ‘র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে মাঠ দিবসের অনুষ্ঠানে বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-২১’ এরসাথে জিএস ধান ও বিনাধান ’ ১৯ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ নিয়ে ব্যাপক আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি