1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কারা অধিদপ্তরের ঘোষণা, মাদকবিরোধী কার্যক্রমে সেপ্টেম্বর বিশেষ মাস.. - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

কারা অধিদপ্তরের ঘোষণা, মাদকবিরোধী কার্যক্রমে সেপ্টেম্বর বিশেষ মাস..

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার

মো.তারেক হোসেন বাপ্পি:

কারা অধিদপ্তরের ঘোষণা, মাদকবিরোধী কার্যক্রমে সেপ্টেম্বর বিশেষ মাস..

বর্তমান বিশ্বে মাদকের ভয়াবহতা প্রকট রূপ ধারণ করেছে। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটেও মাদকের প্রভাব সর্বগ্রাসীরূপ ধারণ করছে এবং তা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। দেশের কারাগারগুলোও এই ক্ষতিকর প্রভাবের বাইরে নয়।

এই প্রেক্ষাপটে কারা অধিদপ্তর ‘সেপ্টেম্বর মাসকে’ মাদকবিরোধী কার্যক্রমের মাস হিসেবে চিহ্নিত করে অভিযান পরিচালনা শুরু করেছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং এর অংশ হিসেবে কারা এলাকায় মাদক নির্মূলে স্থানীয় কারা প্রশাসন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় নানাবিধ কার্যক্রম গ্রহণ করছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  দুপুরে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কার্যক্রমের মধ্যে রয়েছে আগত দর্শনার্থী ও কারাভ্যন্তরে প্রবেশকালে সব বন্দি এবং কারা কর্মকর্তা/কর্মচারীদের বিশেষ তল্লাশি এবং কারারক্ষী, বন্দি, আগত দর্শনার্থীদের জন্য মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম। এছাড়া এ কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি কারা অধিদপ্তর নিজস্ব ডোপ টেস্টের মাধ্যমে সন্দেহভাজন কারা বন্দি/কর্মচারীদের ডোপ টেস্ট করার উদ্যোগ নিয়েছে, যাতে সম্ভাব্য মাদক সেবীদের চিহ্নিত করে তাদের অধিকতর নজরদারি এবং প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা যায়।

রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ’ এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশের কারাগারগুলোতে আগত সমাজের বিপথগামী লোকদের নানাবিধ কার্যক্রমের মাধ্যমে সংশোধন করা এবং বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে সঠিক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানবসম্পদ হিসেবে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে বাংলাদেশ জেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net