1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড 

জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৩ বার

ধর্ম ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০

সৌদি আরবের জেদ্দায় আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে পঞ্চম বার্ষিক হজ সম্মেলন ও প্রদর্শনী।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজনে ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। এ বছরের মূল প্রতিপাদ্য—‘মক্কা থেকে বিশ্বে’।

হজ ব্যবস্থাপনা ও সেবাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে নেওয়া এই আয়োজনকে সৌদি ভিশন ২০৩০–এর ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে। এর পৃষ্ঠপোষকতা করছে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

গত বছর চতুর্থ আসরে ১৩৭টি দেশের ২২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে ১ লাখ ২০ হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন এবং ৬৭০টিরও বেশি সমঝোতা চুক্তি হয়।

এ বছর সম্মেলনে থাকছে ৮০টিরও বেশি সেশন ও ৬০টি বিশেষ কর্মশালা, যেখানে অংশ নেবেন গবেষক, শিক্ষাবিদ, কূটনৈতিক প্রতিনিধি, হজ-সংক্রান্ত সেবা অফিস এবং প্রশিক্ষণার্থীরা।

কিং আবদুল আজিজ ফাউন্ডেশন (দারাহ) সম্মেলনে ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস’ ফোরামের মাধ্যমে হজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক তুলে ধরবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হজের অভিজ্ঞতা নথিভুক্ত ও উপস্থাপনের নতুন পদ্ধতিও তারা প্রদর্শন করবে।

প্রদর্শনীতে অংশ নেবে ভ্রমণ, পরিবহন, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, খাদ্য সরবরাহ, আতিথেয়তা, প্রযুক্তি, বীমা, ভিড় ব্যবস্থাপনা ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। অলাভজনক সংস্থাগুলোও হজ সেবার মানোন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিতের নতুন উদ্যোগ তুলে ধরবে।

৫২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে সাজানো এই প্রদর্শনীতে থাকবে ২৬০টির বেশি প্রতিষ্ঠান। সেখানে থাকবে ‘ইনোভেশন জোন’, যেখানে ১৫টি স্টার্টআপ ও উদ্যোক্তা তিনটি ভিন্ন ক্যাটাগরিতে হজ সেবায় নতুন সমাধান তৈরিতে প্রতিযোগিতা করবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা একে বিশ্বের একমাত্র আন্তর্জাতিক বিশেষায়িত প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেছেন, যা হজ ব্যবস্থাপনার উন্নয়ন, উদ্ভাবন এবং সরকারি-বেসরকারি সংস্থা ও অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব বাড়াতে সহায়ক হবে।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net