1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি

বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ বার

বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত..

 

শুক্রবার ১২সেপ্টেম্বর ঢাকা কলেজ অডিটোরিয়ামে

বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে “চরম সংকট আবর্তে ইসলাম শিক্ষা: উত্তরণ কর্মসূচি” শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। কী-নোট উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুর সবুর মাতব্বর।

বক্তারা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা সত্ত্বেও শিক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষা ক্রমশ অবহেলিত হচ্ছে, ফলে সমাজে নৈতিক অবক্ষয় ও দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার প্রতিটি স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি জরুরি বলে তারা উল্লেখ করেন।

কর্মশালায় প্রস্তাব করা হয়: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করা এবং প্রশাসন ও পেশাগত প্রশিক্ষণে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা।

সভাপতি প্রফেসর ড. শাহ মুহাম্মদ আব্দুর রহীম সমাপনী বক্তব্যে বলেন, “একটি সুস্থ, নৈতিক ও দায়িত্বশীল সমাজ গঠনে ইসলামিক শিক্ষা অপরিহার্য। তরুণ প্রজন্মকে সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় অবিলম্বে সংস্কার প্রয়োজন। বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম এ লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করবে।”

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net