1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাসস এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

বাসস এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৩ বার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রতিষ্ঠানের সাবেক বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক মামলার বাদী। অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে মানহানি, হয়রানি, শান্তি ভঙ্গের প্ররোচনা, উস্কানি, অপরাধমূলক হুমকি ও ভীতি প্রদর্শন করেছেন। মামলাটি দায়ের হয়েছে দণ্ডবিধির ৫০০/৫০১/৫০৪/৫০৫/৫০৬/১০৯/৩৪/১২০ (খ) ধারায়।

বাদীর আইনজীবী তৌফিক শাহরিয়ার খান জানান, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের হলে বিচারক মো: জাকির হোসাইন অভিযোগ আমলে নিয়ে ফৌজদারি কার্যবিধির ২০২ ধারায় তদন্তের নির্দেশ দেন। আদালত সিআইডিকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেন। প্রতিবেদন জমা দেয়ার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর। বাদীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেন।

মামলায় আসামি করা হয়েছে—মাহবুব মোর্শেদ (এমডি), মো: ফজলুল হক (ব্যবস্থাপনা সম্পাদক), মোরশেদুর রহমান (প্রধান বার্তা সম্পাদক), মোহাম্মদ আলী খান (প্রধান প্রশাসনিক কর্মকর্তা), মোশতাক আহমেদ (সভাপতি, বাসস কর্মচারী ইউনিয়ন) ও মতিউর রহমান তালুকদার (সভাপতি, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন)।

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net