1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের হামলায় যুবক আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের হামলায় যুবক আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ বার

বৃহস্পতিবার,২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের হামলায় নূরাইন (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি পেশায় মুরগি ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে চুয়া সেলিম গ্রুপের সদস্যরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর অবস্থায় নূরাইনকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতের স্ত্রী রোকসানা জানান, আমি রাত বারোটার দিকে বাচ্চাদের ওষুধ আনতে বাইরে যাই। এসময় চুয়া সেলিম গ্রুপের ফারুকসহ কয়েকজন বাসায় ঢুকে ঘুমন্ত স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তাকে কয়েকবার রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে আহত অবস্থায় এক যুবককে আনা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

শ্যাম/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net