ঢাকা   ১০:০৬:৩০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের দালাল চক্রের চারজনকে আটক করেছে র‌্যাব-২..

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো.তারেক হোসেন বাপ্পি:

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‌্যাব-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত র‍্যাব-২ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে পাসপোর্ট প্রক্রিয়াকে ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ দালাল চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-২ সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, এসব দালাল পাসপোর্ট করতে আসা সাধারণ প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ভুল সংশোধন এবং দ্রুত ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট সরবরাহ করার নামে প্রতারণা করে আসছিল। তারা গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। অনেক প্রার্থী দালালদের প্রস্তাবে রাজি না হলে তাদের নানা উপায়ে হয়রানি করা হতো।

পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে এসব দালালের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ এবং এলাকাজুড়ে মাইকিং করা হলেও চক্রটি তাদের অপতৎপরতা বন্ধ করেনি।

খান আসিফ তপু আরও জানান, অভিযানে আটক ব্যক্তিরা দালাল চক্রের সক্রিয় সদস্য এবং তারা প্রতিনিয়ত সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে ভোগান্তিতে ফেলছিল। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি