1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন মামুন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন মামুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ বার

জুলাই-আগস্টে হত্যা মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তার জবানবন্দি গ্রহণ করছেন আদালত।

এর আগে গত ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের কাছে জবানবন্দি দিয়েছেন চৌধুরী মামুন। সেখানে তিনি বলেন, আমি ১৯৮৬ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের করি। আমি ঢাকা রেঞ্জ ডিআইজি, মহাপরিচালক র‌্যাব ও পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করি। আমাকে দুইবার চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ করা হয়। আমি মোট ২২ মাস আইজিপি’র দায়িত্ব পালন করি। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের পতন হলে আমি ঢাকা সেনানিবাসে আশ্রয় গ্রহণ করি। পরবর্তীতে আমাকে বেশকিছু মামলায় গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net