1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মেন্দ্রর বায়োপিকে কি দেখা যাবে সালমান খানকে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

ধর্মেন্দ্রর বায়োপিকে কি দেখা যাবে সালমান খানকে

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার

বিনোদন ডেস্ক

বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর। এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি চলচ্চিত্র অঙ্গন ও অসংখ্য ভক্তের হৃদয়ে।

সম্প্রতি ধর্মেন্দ্রর একটি পুরোনো সাক্ষাৎকার আবার আলোচনায় এসেছে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি তার জীবন নিয়ে কোনো জীবনীচিত্র নির্মিত হয় তাহলে তার চরিত্রে কাকে দেখতে চান তিনি। কোনো দ্বিধা ছাড়াই তিনি উত্তর দেন, ‘সালমান খান।’

ধর্মেন্দ্রর মতে, সালমানের মধ্যে তার অনেক মিল খুঁজে পাওয়া যায়। তিনিই সবচেয়ে ভালোভাবে তাকে পর্দায় তুলে ধরতে পারবেন।

এই উত্তর অনেককে বিস্মিত করেছিল। কারণ তিনি নিজের দুই ছেলে সানি দেওল বা ববি দেওল এমনকি ভাতিজা অভয় দেওলকেও নয়, বেছে নিয়েছিলেন সালমান খানকে।

ধর্মেন্দ্র-সালমানের বন্ধন ছিল গভীর। সালমানও প্রকাশ্যে স্বীকার করেছেন ধর্মেন্দ্রই তার অনুপ্রেরণা। এক অনুষ্ঠানে সালমান বলেছিলেন, ‌‘আমার অনুপ্রেরণার একজনই মানুষ ছিলেন, ধর্মজি। তিনি আমার বাবা, এটাই শেষ কথা। আমি তাকে ভালোবাসি।’

ধর্মেন্দ্রও স্নেহভরে সালমানকে ডাকতেন তার ‘তৃতীয় ছেলে’ বলে।

তাই এই অভিনেতার মৃত্যুর পর আলোচনা হচ্ছে তার বায়োপিক নিয়ে। আর যদি সেটি নির্মিত হয় সেখানে যেন সালমান খানকেই দেখা যায় সেই দাবি করছেন নেটিজেনরা। ধর্মেন্দ্র যেহেতু নিজেই সালমানকে সবচেয়ে ‘উপযুক্ত’ বলেছেন তাই ভবিষ্যতে সালমানের মাধ্যমে এই মহান অভিনেতার জীবনগাথা পর্দায় উঠে আসা উচিত বলে মনে করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net