ঢাকা   ০৬:৪০:৪৩ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নবীগঞ্জ কানাইপুর ৫ম শ্রেণীর সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাবিবুর রহমান চৌধুরী শামীম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক।।

 

নবীগঞ্জ পৌরসভার কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠান ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রিপন চন্দ্র দাশের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার,উপজেলা ইন্সট্রাক্টর মোহাম্মদ জাকির হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,প্রধান শিক্ষক রুবেনা বেগম। বক্তব্য রাখেন, ম্যানজিং কমিটির সদস্য শিক্ষক রাজিব চন্দ্র দাস, বিদায়ী অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শুক্লা পাল,সহকারী শিক্ষক কলি চক্রবর্ত্তী,কবির মিয়া,জীবেশ গোপ,৫ম শ্রেণির শিক্ষার্থী সাদিউর রহমান জুয়েল,মারুফা আক্তার উর্মি। প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, প্রাথমিক শিক্ষাই আসলে শিক্ষার মুল ভিত্তি। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবক সকলের।সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে আজকের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে তবেই কাংখিত লক্ষ্যে পৌছাতে পারবে।ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে হলে অভিভাবকদের আরো সচেতনতার সাথে নজরদারি করতে হবে। শিশুদেরকে মাদকাসক্ত ও নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে মোবাইল ফোনও আসক্তি হতে দূরে রাখতে হবে।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করে শিক্ষার্থী তাসনিয়া আক্তার নিহা,গীতাপাঠ করে কুশ সরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি