1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকায় ভূমিকম্পে ১৪ ভবনের ক্ষতি: জেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ঢাকায় ভূমিকম্পে ১৪ ভবনের ক্ষতি: জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৫০ বার

ঢাকার বিভিন্ন এলাকায় হওয়া শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকা জেলা প্রশাসন এই ক্ষতির প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।

তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন-আল-ওয়াজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তালিকাটি ভূমিকম্পের পরপরই প্রস্তুত করা একটি প্রাথমিক ধারণা মাত্র।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিস্তারিত তদন্ত সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা বাড়তে পারে এবং তখন সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় মহানগরীর ১৪টি স্থান ও স্থাপনার নাম উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত হওয়া ভবনগুলোর মধ্যে অন্যতম হলো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের একটি ভবন। এছাড়াও মালিবাগ চৌধুরী পাড়া, আরমানিটোলা, স্বামীবাগ, সূত্রাপুর, বনানী, কলাবাগান, বসুন্ধরা, নদ্দা, দক্ষিণ বনশ্রীতে একটি করে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, সিপাহীবাগ এবং মগবাজারেও (মধুবাগ) একটি করে ভবন ক্ষতিগ্রস্ত হয়।

এরমধ্যে আরমানিটোলার বংশাল কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে চার পথচারী গুরুতর আহত হন। এরমধ্যে হাস্পাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net