ঢাকা   ০৩:৪৪:০৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

অনুমোদনহীন সাঙ্গু ট্রমা হাসপাতালে উপজেলা প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

আনোয়ারায় অনুমোদনহীনভাবে পরিচালিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। গতকাল আনোয়ারা বটতলী শাহ মোহছেন আউলিয়ার পশ্চিম পাশে ‘সাঙ্গু ট্রমা জেনারেল হাসপাতাল পিএলসি’ নামে ডা. মিজানুর রহমানের অবৈধ হাসপাতাল বাণিজ্য শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর আনোয়ারা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ দল ৭ই ডিসেম্বর (রবিবার) বিকেলে আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী। অভিযানের লক্ষ্য ছিল অনুমোদনহীন সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল, যা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই প্রচারণা ও উদ্বোধনের প্রস্তুতি চালাচ্ছিল। অভিযানকালে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে অবিলম্বে কার্যক্রম বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেন এবং স্পষ্ট করে জানান যে, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো সেবা দেওয়া যাবে না। এছাড়া, অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে উপজেলার আরও দুটি প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়। এর মধ্যে, জনসেবা ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে ২০ হাজার টাকা, প্রিমিয়ার হাসপাতালকে ৩০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন,আমরা নিয়মিত মনিটরিং চালিয়ে যাচ্ছি। অনুমোদনহীন ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। মানুষের জীবনের সঙ্গে কোনভাবে খেলা করতে দেওয়া হবে না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা জানান, সাঙ্গু ট্রমা হাসপাতালকে অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানের অনিয়ম পাওয়ায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রশাসনের এ দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি অনুমোদনহীন স্বাস্থ্যসেবা বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি