1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, উদ্ধার -৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, উদ্ধার -৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৬ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে গভীর রাতে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ২১ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ৪ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবারড্রাম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসযোগে গরু লুটের উদ্দেশ্যে ডাকাতদল রাতে ঘটনাস্থলে আসে। এসময় ডাকাতদল ডিউটিরত পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ডাকাতদল মাইক্রোবাস নিয়ে দ্রুত সরে যায়। এ ঘটনায় ডাকাতরা তিন যুবককে স্থানীয় একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের তৎপরতায় তাদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানা গেছে।

 

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি। এসময় তিনি পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় রাবারড্রামের কন্ট্রোল রুম থেকে লরাবাগ গ্রামের ইব্রাহিম, জিসাদসহ তিনজনকে উদ্ধার করেন।

 

স্থানীয়রা জানায়, থানা পুলিশের উপস্থিতি ও অভিযানে ডাকাতির ঘটনা থেকে এলাকাবাসী রক্ষা পেয়েছে। পুলিশী টহল আরো জোরদার করার অনুরোধ জানান তারা।

 

ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনাক কান্তি দাশ বলেন, পুলিশের সাথে ডাকাতদলের গুলাগুলি হয়েছে। কাউকে আটক করা সম্ভবও হয়নি। যেহেতু শীতের সময় চোর-ডাকাত চক্র বেশি সক্রিয়। তাই রাতে পুলিশী টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net