ঢাকা   ০৫:১৬:১৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঈদগাঁওয়ে খালের পাড় দখল করে বসতভিটা, চলাচলে ভোগান্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বেড়িবাঁধ দখল করে বসতভিটা করা হয়েছে। দখলকারীদের বসতভিটা সম্প্রসারিত (বড়) করা হলেও খাল বা পাড় চরম হুমকিতে পড়েছে। স্থানীয় দু’জনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও আরও অনেকে বেড়িবাঁধ কেটে বসতভিটা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক সপ্তাহ ধরে  দখল কার্যক্রম চললেও এলাকার কেউই প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

 

এমনতর ঘটনাটি ঘটেছে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব লারাবাক গ্রামে।

 

স্থানীয়দের অভিযোগে জানা যায়, উপজেলার ঈদগাঁও ছড়ার বন্যা ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে পূর্ব লারাবাক।  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উক্ত গ্রামের খালপাড়ে বেড়িবাঁধ নির্মাণ করে দেয়।ঐ বেড়িবাঁধ দিয়েই লোকজন ও যানবাহন চলাচল করে থাকে।

 

সম্প্রতি বেশকজন ব্যক্তি তাদের বাড়িভিটার সঙ্গে লাগোয়া উক্ত স্পর্শকাতর বেড়িবাঁধ কেটে ফেলে এবং বসতভিটা বৃদ্ধি করে। তারা মাটি কেটে বেড়িবাঁধের গতিপথ পরিবর্তন করে খাল এলাকা নিজেদের বসতভিটার দখলে নিয়েছে।

 

অথচ এ বেড়িবাঁধ দিয়ে মিয়াজী পাড়া, দক্ষিণ লরাবাক, খামার পাড়া ও ফরাজী পাড়ার মানুষ যাতায়াত করেন।  দীর্ঘসময় ধরে এটি তাদের চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বেড়িবাঁধের অংশবিশেষ কেটে ফেলায় লোকজন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এমনকি বেড়েছে বন্যা ঝুঁকি। নদীর সিকিস্তি জায়গা মাথাকিলা হিসেবে দখল নিয়ে বেড়িবাঁধের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এতে এলাকাবাসী চরম ঝুঁকিতে পড়েছে।

 

স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন জানান, বেড়িবাঁধ দখল অব্যাহত থাকলে আগামী বর্ষা মৌসুমে বন্যা ঝুঁকি বাড়বে।  যান ও জন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হবে। নদীর গতিপথ পরিবর্তন হলে স্বাভাবিকভাবে বেড়িবাঁধও নষ্ট হবে। দখলবাজরা বেড়িবাঁধের অংশবিশেষ কাটতে গিয়ে ২ ডজনাধিক ছোট-বড় গাছ কেটে ফেলেছে।

 

স্থানীয় পঞ্চাশোর্ধ বয়সী আবু তাহের সত্যতা স্বীকার করে বলেন,ঘটনা সম্পূর্ণ সত্য, আমরা প্রতিবাদ করার সাহস পাচ্ছি না।

 

সরেজমিন দেখা গেছে, বেড়িবাঁধের একাংশ দখল করায় পল্লী বিদ্যুৎতের  একটি খুঁটি অভিযুক্তের বসতভিটার ভেতরে চলে গেছে। টিনের বেড়া দিয়ে বেড়িবাঁধ দখল করা হয়েছে। শফি আলম নিজের ভিটির সঙ্গে বেড়িবাঁধের একাংশ দখল করেছে এবং সিরাজুল ইসলাম বেড়িবাঁধের পথ পরিবর্তন করে নদীর গতিপথই বদলে ফেলেছেন।

 

তবে, অভিযোগ ওঠা শফি আলম পুত্র ফিরোজ দখলের কথা স্বীকার করে বলেন, আইনের লোকজন ও সচেতন ব্যক্তিবর্গের পরামর্শ অনুযায়ী দখল ছেড়ে দিতে হলে আমরা তা ছেড়ে দিতে রাজি আছি। অপর অভিযুক্ত সিরাজুল হক শফির ছেলের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি সমাধান করবেন বলে জানাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি