1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রোফোন চুরি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

ঈদগাঁওয়ে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রোফোন চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে মসজিদে দানবাক্সের তালা  ভেঙ্গে টাকা, মাইক্রেফোন সেট ও লাইট চুরির ঘটনা ঘটেছে।

 

সোমবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম ইছাখালী খুইল্ল্যা মিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় যুবনেতা মোঃ আলমগীর  চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম জানান, রবিবার এশার নামাজ শেষে মসজিদ তালা দিয়ে বাড়িতে যায়। সোমবার ভোরে ফজরের আজান দিতে মসজিদে আসি। এসময় মসজিদের তালা খুলা দেখে আজান দিতে যায়। মাইক সেট সেখানে না পেয়ে স্থানীয়দের ডাকাডাকি করলে তারা এসে দেখতে পায় তালা কেটে চোর মসজিদে প্রবেশ করে মাইক্রোফোন সেট, লাইট ও দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে।

 

এ বিষয়ে মসজিদের সভাপতি বাহাদুর আলম জানান, মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রেফোন সেট, লাইট চুরি করে নিয়ে গেছে। এর আগেও বৈঠকখানা থেকে সৌর বিদ্যুতের লাইট-গাছের ডাব চুরি হয়েছে।

 

এ বিষয়ে ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনাক কান্তি জানান, এ ধরনের ঘটনা কেহ জানায়নি। তারপরও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net