ঢাকা   ০৩:০৭:৩০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে লাকসামে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল বিশেষ দোয়া মোনাজাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩২০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ নিরাপদ ও শান্তিপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তন করায় লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলা পাশাপুর আবুল কালাম হাই স্কুল মাঠে আসর নামাজের শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ)আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম।

 

তিনি বলেন, ‘গণতন্ত্র ও মানবতার মা’ হিসেবে পরিচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শান্তিপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তনে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

 

দোয়া মাহফিল শেষে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য শুকরিয়া জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পাশাপুর

 

কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক,যুগ্ম সম্পাদক রাফসানুল ইসলাম,শাহরিয়ার কবির রাতুল,

 

উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, আনিছুর রহমান দুলালসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি