1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মহাসড়কের আমানগন্ডায় দুই লরির সংঘর্ষে চালক-হেলপার নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

চৌদ্দগ্রামে মহাসড়কের আমানগন্ডায় দুই লরির সংঘর্ষে চালক-হেলপার নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে এক লরির পেছনে আরেক লরির ধাক্কায় চালক সহ দুজন নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- লরি চালক নোয়াখালী কোম্পানীগঞ্জের চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুল জব্বার (৩১) ও হেলপার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. শাকিল (২২)।

 

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে রোববার রাত অনুমান দেড়টায় উপজেলার আমানগন্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলমান একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি লরিকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ওই লরি গাড়ীর চালক আব্দুল জব্বার মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার শাকিলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে রোববার দুপুরে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত দেড়টায় মহাসড়কের আমানগন্ডা বিজিবি ক্যাম্পের একটু সামনে চট্টগ্রামমুখী লেনে দুইটি লরি দুর্ঘটনা কবলিত হয়ে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে একজন সহ এ দুর্ঘটনায় মোট দুজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনার পর স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net