1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফ-সেন্টমার্টিন নৌ–রুটে স্পিডবোট ডুবি, মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

টেকনাফ-সেন্টমার্টিন নৌ–রুটে স্পিডবোট ডুবি, মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার

আবু হুমাইর, টেকনাফ, (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ–সেন্টমার্টিন নৌ–রুটে নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবির ঘটনায় এক মা ও তার ৫ বছরের মেয়ের করুণ মৃত্যু হয়েছে।

 

সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় প্রবল ঢেউয়ের আঘাতে বোটটি উল্টে যায়।

 

নিহতরা হলেন সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়াম খাতুন (৩৫) এবং তার মেয়ে মাহিমা (৫)।

 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী স্পিডবোটটি নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে শক্ত ঢেউয়ের আঘাতে উল্টে যায়। খবর পেয়ে আরেকটি স্পিডবোট দ্রুত গিয়ে যাত্রীদের উদ্ধার করে। এতে মা–মেয়ের মৃত্যু হয়।

 

নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ জানান, তিনি বোন ও ভাগনিকে নিয়ে টেকনাফে ফিরছিলেন। ঢেউয়ে বোট উল্টে গেলে তারা পানিতে পড়ে যান। পরে উদ্ধারকারীরা মরিয়াম ও মাহিমার মৃতদেহ তুলে আনে। তার বোনের সেদিন ঢাকা যাওয়ার কথা ছিল।

 

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল। একই ঘটনায় আহত আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। কীভাবে স্পিডবোটটি ডুবল তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net