1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের প্রত্যাবর্তন: মো. আবদুস সবুর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের প্রত্যাবর্তন: মো. আবদুস সবুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ বার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কারানির্যাতিত ছাত্রদল নেতা আবদুস সবুর বলেন, ২৫ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আবেগঘন দিন। দীর্ঘ প্রতীক্ষা, ত্যাগ ও সংগ্রামের পর দেশের মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক, গণতন্ত্রের কণ্ঠস্বর, আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করবেন। এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের প্রত্যাবর্তন, মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রতি নতুন করে আশার আলো। বহু বছর প্রবাসে থেকেও তিনি কখনো দেশ ও জনগণকে ভুলে যাননি। হাজারো প্রতিকূলতার মাঝেও জনাব তারেক রহমান আপসহীনভাবে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে কথা বলে গেছেন। দীর্ঘ সময়ে স্বৈরাচারী সরকারের শাসনামলকে স্মরণ করলে আমাদের মনে পড়ে, এই পথ সহজ ছিল না। ছিল ষড়যন্ত্র, ছিল নির্যাতন, ছিল কণ্ঠরোধের চেষ্টা। কিন্তু সত্যকে দমন করা যায় না, জনগণের শক্তিকে রুদ্ধ করা যায় না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রমাণ করে, ন্যায়ের পথে যারা থাকে, ইতিহাস শেষ পর্যন্ত তাদের পক্ষেই দাঁড়ায়। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, ঐক্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পথে। তরুণ সমাজ নতুন স্বপ্ন দেখবে, কৃষক-শ্রমিক ন্যায্য অধিকার পাবে, আর বাংলাদেশ ফিরে পাবে তার হারানো মর্যাদা। আসুন, এই ঐতিহাসিক মুহূর্তে আমরা সবাই বিভেদ ভুলে দেশ গঠনের শপথ নেই। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net