1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিরাপত্তার পাশাপাশি জনসেবায় বিজিবি; টেকনাফে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি কুমিল্লা-৯ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়  প্রতীক পেয়ে প্রচারণা শুরু করলেন কুমিল্লা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম  কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির যাত্রা শুরু সভাপতি: আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া  ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন তরুণের হাত ধরে ধানের জমিতে সবজি চাষে নতুন সম্ভাবনা ঈদগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ফেরিওয়ালা

নিরাপত্তার পাশাপাশি জনসেবায় বিজিবি; টেকনাফে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার

আবু হুমাইর, টেকনাফ।

 

সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজারের টেকনাফে নানা রোগে আক্রান্ত অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করেছে বিজিবি।

 

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক রোগাক্রান্ত হতদরিদ্র পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেন মেজর মোহাম্মদ শাহাদাত হোসেন শুভ ও মেজর নওরীন নাজ আহমেদ। চিকিৎসা নিতে আসা সেবাপ্রার্থীরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

 

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনসেবায় বিজিবি সর্বদা প্রস্তুত। দুর্গম সীমান্ত এলাকার হতদরিদ্র মানুষের জন্য এ ধরনের উদ্যোগ সত্যিই আশার আলো হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net