ঢাকা   ০৬:৪৫:৩০ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

মাদক ও অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণ করতে চান ঈদগাঁও থানার ওসি সিফাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

 

কক্সবাজারের ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার শুক্রবার বাদে জুমা ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলেছেন।

 

এতে তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এলাকাকে মাদক, অপরাধ ও সন্ত্রাস মুক্ত রাখতে যথাসম্ভব ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন। শেষে তিনি তার ও তার মরহুম পিতা এবং পরিবার বর্গের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

 

উল্লেখ্য, তিনি রাঙ্গুনিয়া মডেল থানা থেকে ঈদগাঁও থানায় বদলী হয়েছেন।  তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার সদরে। গত ৮ ডিসেম্বর ঈদগাঁও থানায় তিনি যোগদান করেন।

 

এ সময় বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলামসহ  মুসল্লীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি