1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হওয়ায় সুশীল ফোরাম তীব্র নিন্দা ও ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হওয়ায় সুশীল ফোরাম তীব্র নিন্দা ও ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার

 

সুশীল ফোরাম ২৪ গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন—এ ঘটনায় সুশীল ফোরাম গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক) এবং সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক এক যৌথ বিবৃতিতে বলেন— “একজন নির্বাচনী প্রার্থীকে প্রকাশ্যে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো দেশের গণতান্ত্রিক ধারার জন্য এক অশুভ সংকেত। নির্বাচনী মাঠে এমন ন্যক্কারজনক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি।” বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন— “নির্বাচনকে ঘিরে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। রাজধানীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় দিবালোকে গুলিবর্ষণের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতাকে প্রকাশ করে। আমরা দ্রুততম সময়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার, এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।” সুশীল ফোরাম আহত শরীফ ওসমান বিন হাদীর দ্রুত সুস্থতা কামনা করে আরও উল্লেখ করে— “গণতান্ত্রিক সংস্কৃতি রক্ষা, রাজনৈতিক সহনশীলতা এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা নিতে হবে।” সুশীল ফোরাম

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net