1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে সেচ নালা বন্ধ, সবজি ক্ষেত ডুবে নষ্ট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

ঈদগাঁওয়ে সেচ নালা বন্ধ, সবজি ক্ষেত ডুবে নষ্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে ইট ভাটায় টপ সয়েল কাটার সুবিধার্থে সেচ নালা বন্ধ করে রাখায় পানি জমে আনুমানিক ১৫ একর সবজি ক্ষেত ডুবে নষ্ট হয়ে গেছে ।

 

নালার ভাটিতে পানি সংকটের ফলে বুরো ধান চাষ মৌসুমের জন্য বীজতলা তৈরী করতে পারছেনা কৃষকরা।

 

উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পুকুরের উত্তর বিলে এ চিত্র দেখা গেছে ।

 

স্থানীয়দের অভিযোগ , জালালাবাদ ইউনিয়নের ধনকা বিলে ফসলী জমিতে গড়ে তোলা টিকে ব্রিক ফিল্ডে টপ সয়েল কাটার সুবিধার্থে পানি নিস্কাশন নালা বন্ধ করে রাখে। এর ফলে পানি জমে প্রায় ১৫ একর সবজি ক্ষেত ডুবে নষ্ট হয়ে গেছে। বারবার নালার মুখ খুলে দিলেও পরে গোপনে এসে বাঁধ দিয়ে যায় মাটি কাটা সিন্ডিকেটের সদস্যরা।

 

ভূক্তভোগী কৃষকরা জানায়, দেশীয় প্রজাতির আলু, মূলা, বেগুনসহ বিভিন্ন রকমের সবজি ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।

ভরা মৌসূমে এতবড় ক্ষতি হলেও সরকারের সংশ্লিষ্ট কোন দপ্তরের লোকজন পরিদর্শনে আসেননি।

 

অপরদিকে পানি সেচের উপরোক্ত নালা বন্ধ করে রেখে খামার পাড়া জামে মসজিদ সংলগ্ন দক্ষিন দিকের ধনকা বিলে প্রতিরাতে টপ সয়েল কাটছে স্থানীয় একটি ইটভাটা মালিক। পানি না পাওয়ায় বুরো মৌসুমের জন্য ধানের বীজতলা তৈরী করতে পারছেন না কৃষক। ইট ভাটায় টপ সয়েল কেটে নেয়ায় একদিকে  ফসলী জমির উর্বরা শক্তি নষ্ট হচ্ছে, অন্যদিকে কৃষি উৎপাদন পিছিয়ে যাচ্ছে ।

 

ঈদগাঁও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল রানা ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net