ঢাকা   ০২:৩৯:৫৮ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদীর স্মরণে দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান শরীফ হাদীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে।

 

ঈদগাঁও বাজারস্থ ফয়জুল গণি তাহসিনুল কোরআন হেফজখানা মিলনায়তনে বিকাল  তিনটায় অনুষ্ঠিত আলোচনা সভায় শহীদের বিপ্লবী জীবনের উপর আলোচনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর শিক্ষাবিদ মওলানা সৈয়দ নুর হেলালী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা নুরুল আজিম,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও মাওলানা এনামুল হক ইসলামাবাদী প্রমুখ।

 

প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশিষ্টজনের  মধ্যে উপস্থিত ছিলেন,ঈদগাহ মেডিক্যাল সেন্টার এন্ড হাসপাতালের এমডি এহছান উল্লাহ,প্রেসক্লাবের সহ-সভাপতি কাফি আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মনছুর,এইচ এন আলম ও আনোয়ার হোছাইন প্রমুখ।

 

আলোচনা শেষে শহীদের  আত্মার মাগফেরাত ও আল্লাহর নিকট শহীদের জন্য সর্বোচ্চ জন্নাত  কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা এনামুল হক ইসলামাবাদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি