1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বদনী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

আনোয়ারা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বদনী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৩৪৯ বার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ::

আলোচিত মরিয়ম বেগম ওরফে বদনী। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাবেক আলোচিত মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জানা গেছে, মরিয়ম বেগম ওরফে বদনী ২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল ঘাটে আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন। ওই মামলায় তিনি প্রায় ছয় মাস কারাভোগ করেছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৪ সালে আদালত তাকে উক্ত মামলা থেকে খালাস প্রদান করেন। ১০ ট্রাক অস্ত্র মামলায় নাম আসার পর থেকেই তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন। মরিয়ম বেগম টানা দুইবার আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১১ সালে তিনি বৈরাগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে অস্ত্র মামলা থেকে খালাস পাওয়ার পর পুনরায় নির্বাচন করে ভাইস চেয়ারম্যান জয়লাভ করেন এবং ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো একই পদে নির্বাচিত হন আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় ‘বদনীথ নামে পরিচিত এই নেত্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net