ঢাকা   ০২:৪৮:৩৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৪৬৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত বরাবরই ঠোঁট কাটা হিসেবে পরিচিত। যাকে তাকে যখন তখন কথার বাণে জর্জরিত করেন তিনি। এবার ঘৃণ্য মানুষ বলে বিদ্ধ করলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান আক্ষেপ করে জানিয়েছিলেন, গত আট বছরে তিনি ধাপে ধাপে অনেক কাজ হারিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলিউডের অন্দরে থাকা বিভাজনের রাজনীতিকে ইঙ্গিত করেন।

রহমানের দাবি, নিজ দেশের ক্ষমতাসীন মানুষরা সৃজনশীল নন, আর ধর্মীয় মেরুকরণের কারণেই কাজ হারাতে হচ্ছে তাকে। নাম প্রকাশ না করলেও এই কথা তার কানে এসেছে বলে জানান।

তার এমন মন্তব্যের পর স্যোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন কঙ্গনা।

অভিনেত্রীর দাবি, বিজেপিকে সমর্থন করার কারণে তাকেও ইন্ডাস্ট্রিতে অনেক বৈষম্যের শিকার হতে হয়। এরপর এ আর রহমানকে আক্রমণ করে অভিনেত্রী উল্লেখ করেন, আমি বলতে চাই, আপনার চেয়ে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও বিদ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে।

কঙ্গনা স্পষ্ট জানান, এ আর রহমান কাজ হারানোর যে অভিযোগ তুলছেন তা অযৌক্তিক। বরং তিনি নিজেই নিজের পছন্দের বাইরে কাউকে সুযোগ দিতে চান না।

সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন এ আর রহমান।

বলিউড-দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও সমাদৃত এই শিল্পী। কিন্তু শিল্প-সংস্কৃতিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব প্রসঙ্গে রহমানের এসব বক্তব্য ব্যাপক আলোচনা তৈরি করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি