ঢাকা   ০৫:০৪:২০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঈদগাঁওয়ে আ’লীগ নেতা সোহেল জাহান চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৩২৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

 

২৯ জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে তাকে উপজেলার জাগিরপাড়াস্থ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে আটকের পর সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্প ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে একটি দল উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহেল জাহান চৌধুরীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেন।

 

তার বিরুদ্ধে হত্যা মামলা, জুলাই বিপ্লবের মামলাসহ চাঞ্চল্যকর মামলা থাকলেও সরকার পতন পরবর্তী তিনি ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

 

বিগত বছরের শুরুর দিকে অনুপস্থিতির অজুহাতে তখনকার ইউএনও তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেন।

 

সম্প্রতি সোহেল জাহান চৌধুরী তার ঘরে উঠান বৈঠকের মাধ্যমে কক্সবাজার তিন আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের ধানের শীষের জন্য ভোট চান। যা ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় তুলে এবং আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার মাঝে ক্ষোভ সৃষ্টি করে।

 

সর্বশেষ গত ২৮ জানুয়ারি বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে ঈদগাঁও পাল পাড়সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের জন্য ভোট ক্যাম্পেইন শুরু করেন এবং পরদিন সকালে আটক হন।

 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি