ঢাকা   ০৩:৩২:০৮ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৩০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শনিবার বিকেলে ঈদগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজিবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

 

প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই শোক সভায় জেলা বিএনপির সহ সভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, বেলাল উদ্দিন, উপজেলা শ্রমিকদল সভাপতি মোকতার আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, মহিলাদল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সভায় প্রধান অতিথি লুৎফুর রহমান কাজল বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী। উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। কোনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত না করে তিনি নিজেকে এক আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি আরও বলেন, জাতি একজন মহান দেশপ্রেমিক ও যোগ্য অভিভাবককে হারালো। একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাঁর যে অগ্রণী ভূমিকা ছিল, তা এদেশের মানুষ যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি