1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানের আগমনে লক্ষাধিক জনতা সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা

চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানের আগমনে লক্ষাধিক জনতা সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। সেদিন মাঠে লক্ষাধিক জনতার সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের। ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত-শিবির নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

 

সমাবেশের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানাতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।

 

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক মো. মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী, পৌর সভাপিত হোসাইন আহমেদ প্রমুখ।

 

উল্লেখ্য, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমীর ও চৌদ্দগ্রামে জামায়াতের প্রার্থী, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি থাকবেন এনসিপি’র আহবায়ক মো. নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ.টি.এম মাছুম, মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ঢাকসু ভিপি সাদিক কায়েম ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মো. শাহজাহানসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net