1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২০৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে মো. নাহিদ (৪৬) নামে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী স্লীপার কোর্সের সুপারভাইজর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বাসের আরও ৫ যাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার নামক স্থানে। নিহত নাহিদ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে। বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কান্তি সাহা।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরবেলায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার নামক স্থানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী স্লীপার বাস (ঢাকা মেট্রো ভ-১৪-৮৯৩৯) চলন্ত অবস্থায় সামনে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাইকৃত ট্রাক (ঢাকা মেট্রো ঠ-১৫-২১৩৯) এর পিছনে সজোরে ধাক্কা দিলে শ্যামলী স্লীপার বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের সুপারভাইজার মো. নাহিদ সহ বাসের আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত বাস সুপারভাইজর নাহিদ সহ অপরাপর আহত বাস যাত্রীদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় বাস সুপারভাইজর নাহিদের মৃত্যু হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

 

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কান্তি সাহা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে মহাসড়কের নোয়াবাজার এলাকা থেকে বাস সুপারভাইজর সহ আরও ৫ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর বাস সুপারভাইজর নাহিদের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। সহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় সনাক্তের পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে আইনী প্রক্রিয়া শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net