ঢাকা   ০৪:০১:২৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম

জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই,,আবুল কালাম 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৫৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন,বিগত ১৭ বছর শুধু নির্যাতন আর নিপীড়নের রাজনীতি ছিল,তার বলি হয়েছে বিএনপি নেতা কর্মী।আর বাংলাদেশে শহীদ জিয়ার পরিবারের চাইতে নির্যাতিত পরিবার আর নেই।আমাদের লিডার তারেক রহমান বাবা হারিয়েছেন মা হারিয়েছেন ভাই হারিয়েছেন। আমাদের আপোষহীন দেশনেত্রীকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে।ফলশ্রুতিতে দেশনেত্রী দেশের মানুষের ভালোবাসা আর সম্মান নিয়ে চিরশায়িত হয়েছেন। যা বাংলাদেশ তথা বিশ্বের জন্য ইতিহাস হয়েছে।

সোমবার রাতে লাকসাম উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আরও বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধ শুরু করেন। পরবর্তী সময়ে দেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন তিনি।লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. নুরুলউল্লাহ রায়হান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, মাহবুবুর রহমান মানিকসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আলোচনার শেষে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি