1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে জেলে গুলিবিদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে জেলে গুলিবিদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২৫২ বার

আবু হুমাইর, টেকনাফ, (কক্সবাজার), প্রতিনিধি;

 

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর হোয়াইক্যং এলাকায় মাছ ধরার সময় মোঃ আলমগীর (৪০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাগরিবের পর এ ঘটনা ঘটে। আহত আলমগীর হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত ছৈয়দ বলির ছেলে।

আলমগীরের বড় ভাই সরওয়ার আলম জানান, মাগরিবের পর তার ভাই আলমগীর ও আরও এক জেলে মো. আকবর নাফ নদীর বিলাইরছিয়া দ্বীপ সংলগ্ন এলাকায় মাছ ধরতে যান। তারা নৌকায় অবস্থান করে জাল ফেলছিলেন। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর আলমগীর নৌকার ভেতর লুটিয়ে পড়েন। পরে দেখা যায়, তার বাম হাতে গুলি লেগে হাত ভেদ করে বের হয়ে গেছে।

 

পরে সাথে থাকা জেলের সহযোগিতায় আহত আলমগীরকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

হোয়াইক্যং ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, নাফ নদীতে একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝে মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। আজও কয়েক রাউন্ড ফায়ারের শব্দ শোনা গেছে।

 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাতে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। তবে কী কারণে গুলিবিদ্ধ হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

এ ঘটনায় স্থানীয় মাছ শিকারি ও জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net