1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে বেড়িবাঁধ থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি কুমিল্লা-৯ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়  প্রতীক পেয়ে প্রচারণা শুরু করলেন কুমিল্লা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম  কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির যাত্রা শুরু সভাপতি: আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া  ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন তরুণের হাত ধরে ধানের জমিতে সবজি চাষে নতুন সম্ভাবনা ঈদগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ফেরিওয়ালা

টেকনাফে বেড়িবাঁধ থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৩৬ বার

আবু হুমাইর, টেকনাফ, (কক্সবাজার), প্রতিনিধি

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলার পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলার পাড়া বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কিশোরীর বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর হতে পারে। তার সঙ্গে থাকা ব্যাগে একটি বাংলাদেশি ও দুটি মালয়েশিয়ার মোবাইল নম্বর পাওয়া গেছে।

 

স্থানীয় এক নারী প্রত্যক্ষদর্শী জানান, এশারের নামাজের পর বেড়িবাঁধের দিকে হঠাৎ এক নারীর চিৎকার শুনে তারা বের হন। পরে সেখানে গিয়ে দেখা যায়, ওই কিশোরী বমি করছে। পরিচয় জানতে চাইলে কিশোরী নিজের নাম আরফা এবং বাড়ি মহেশখালী বলে জানিয়েছিল। তার ব্যাগে থাকা নম্বরে কল দিলে শাহপরীর দ্বীপের এক সেলিম মিস্ত্রি নামের ব্যক্তির পরিচয় পাওয়া যায়। তিনি কিশোরীকে চেনেন বলে জানালেও পরে মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

প্রত্যক্ষদর্শী আরও জানান, বিজিবির সঙ্গে কথা বলে কিশোরীকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। এসময়ই কিশোরী মারা যায়।

 

এ বিষয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) এসআই সনজিব বলেন, “ঘোলার পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।”

 

তবে কিশোরীর পরিবারের পরিচয়, মৃত্যুর কারণ এবং মালয়েশিয়া সংযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net