1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট দিন -আবুল কালাম  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট দিন -আবুল কালাম 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৪ বার

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল কালাম বলেছেন,ধানের শীষ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধান প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক।এই প্রতীক দেশের আপামর জনতার।

আমরা লাকসাম-মনোহরগঞ্জ থেকে সর্বোচ্চ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো।তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট দিন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন মুন্সীরহাট বাজার ও বরল্লা স্কুল মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে এই এলাকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানসহ যাবতীয় সকল উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। শত্রু এখনও আমাদের পেছনে লেগে আছে। শত্রু যেন আমাদেরকে কোনোভাবেই আঘাত করতে না পারে। ধানের শীষ একটি পবিত্র আমানত। এই আমানত আমি আপনাদের হাতে তুলে দিলাম। এটির পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সবার।

প্রচারণাকালে তিনি বলেন, কিছু লোক বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এসব অপতৎপরতা প্রতিহত করতে হবে। তিনি বলেন, ভোটারদের ব্যক্তিগত তথ্য কারো কাছে দেওয়া যাবে না। ভোটাধিকার রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। ধানের শীষ জনগণের আশা-ভরসার প্রতীক।

এ-সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইলিয়াস পাটোয়ারী,সহ সভাপতি শাহ সুলতানা খোকন,সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন,আবু ইউছুফসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে  বিএনপি নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net