1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২৬০ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাজকাশারা এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম মিটু (৪৫) নামে এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুজাখাইর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে আউশকান্দি থেকে আসা সিএনজি ও ডিআই গাড়ির সঙ্গে বাজকাশারা এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ব্রিজের কাছে ছিটকে পড়ে।

এতে সিএনজি চালক আবুল কালাম মিটু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার (এসআই) শাহরিয়ার আলম বলেন, দুর্ঘটনায় একজন সিএনজি চালক নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net