ঢাকা   ০৭:১৭:৪১ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

নবীনগরে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শাহরিয়ার শুদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৮৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

 

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট ক্যাটাগরিতে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন শাহরিয়ার শুদ্ধ।

 

তিনি নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ইউনিটের সিনিয়র পেট্রোল লিডার। এর আগে তিনি ২০২৩ ও ২০২৪ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছিলেন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণীর মাধ্যমে তার এই সম্মানজনক অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন জানান, স্কাউটের শৃঙ্খলা, অভিজ্ঞতা, স্কাউটভিত্তিক দক্ষতা, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ, নেতৃত্বগুণ এবং স্কাউট শিক্ষার্থীদের মাঝে দক্ষতা উপস্থাপনের সক্ষমতাসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে শাহরিয়ার শুদ্ধকে শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

উল্লেখ্য, শাহরিয়ার শুদ্ধ সুরসম্রাট আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন এবং নবীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিউলী পারভীনের একমাত্র পুত্র।

এই কৃতিত্ব অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়াq কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি