ঢাকা   ০২:৫২:৩০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নারায়ণগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২৭৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেক

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সোনারগাঁয়ে মানববন্ধন করেছেন আলেম সমাজ ও সাধারণ জনগণ।

বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক আনন্দবাজার হাটে বৈদ্যেরবাজার ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম, মসজিদের খতিব-ইমাম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া একজন শিক্ষিত, সৎ ও জনপ্রিয় নেতা। নির্বাচন বিধি অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরও তাঁকে ঘিরে যে ষড়যন্ত্র চলছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, ভোট একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সাক্ষ্যের মতো। যোগ্য ও সৎ প্রার্থী থাকা সত্ত্বেও জনগণের ওপর অন্য কোনো প্রার্থী চাপিয়ে দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের উদ্যোগ বন্ধের দাবি জানান।

মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা জানান, এই আসনে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়াই সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। তাঁর বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র বন্ধ না হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি